কাভার্ডভ্যানের চাপায় নারী গার্মেন্টস শ্রমিক নিহত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৪:৫৫
ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় লাকী আক্তার (২৬) নামে এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।
রোববার (০৪ মে) সকাল ৮টার দিকে উপজেলার তারাবো বিশ্বরোড এলাকার সাঈদ মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাকী আক্তার কিশোরগঞ্জের তারাইল থানার সেকান্দর নগর এলাকার আলামিনের স্ত্রী। তিনি প্রতিদিনের মতো হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিয়াদুল ইসলাম জানান, লাকী আক্তার তারাবো বিশ্বরোড থেকে পায়ে হেঁটে আবদুল্লাহ টেক্সটাইল মিলে যাচ্ছিলেন। পথে সাঈদ মার্কেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক কাভার্ডভ্যানসহ চালক মোখতার হোসেনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এন বি আকাশ/এমবি

