Logo

সারাদেশ

রূপগঞ্জে গাঁজাসহ যুবদল নেতা গ্রেপ্তার

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৫:৪৮

অ
রূপগঞ্জে গাঁজাসহ যুবদল নেতা গ্রেপ্তার

গাঁজাসহ গ্রেপ্তার যুবদল নেতা।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ ২টি হত্যাসহ ৫ মামলার পলাতক আসামি যুবদল নেতা বল্টু রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ মে) রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 গ্রেপ্তার বল্টু রাসেল চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ওয়ার্ডের সুন্দর আলীর ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, শনিবার রাত ১২টার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ২কেজি গাঁজাসহ চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক  সম্পাদক বল্টু রাসেলকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধের রূপগঞ্জ থানায় আলোচিত হাছিব হত্যাসহ ২টি হত্যা, ১ অপহরণসহ ৫টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিল। কিছুদিন ধরে এসে এলাকায় মাদক বিক্রি করে আসছে।

রোববার গ্রেপ্তারকৃত বল্টু রাসেলকে হাছিব হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এন বি আকাশ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন