Logo

সারাদেশ

নাকে খত দেওয়া সেই বিএনপি নেতার পদ স্থগিত

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৫, ২২:০০

অ
নাকে খত দেওয়া সেই বিএনপি নেতার পদ স্থগিত

ছবি : সংগৃহীত

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলুর জাতীয়তাবাদী দল বিএনপি’র সকল পদ স্থগিত করা হয়েছে। 

রোববার (৪ মে) বিকেলে ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল ও  সদস্য সচিব সচিব আমান উদ্দিন কায়সার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

এর আগে, বৃহস্পতিবার (১ মে) রাতে পাঁচগাছিয়া ইউনিয়নের খালুর দোকান নামক স্থানে সালিশে বৈঠকে অভিযুক্ত কিশোরদের না পেয়ে তাদের মায়েদের ডেকে অসম্মানজনক আচরণ ও নাকে খত দিতে বাধ্য করেন বিএনপি নেতা দেলু। 

রবিবার বিকেলে গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১ মে বৃহস্পতিবার দিবাগত রাতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামে সালিশি বৈঠকে নারীর প্রতি অসম্মানজনক ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু'র বিএনপির সকল পর্যায়ের পদ স্থগিত করা হইল। বিষয়টি অবহিত করে বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও ফেনী জেলা বিএনপি'র আহ্বায়ক এবং সদস্য সচিবকে অনুলিপি দেওয়া হয়েছে। 

ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল নারীকে অসম্মান করার ঘটনায় দেলোয়ার হোসেন দেলুর সকল পদ স্থগিতের বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন।

এম. এমরান পাটোয়ারী/এমআই 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন