Logo

সারাদেশ

চট্টগ্রামে ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৫, ১০:১৮

অ
চট্টগ্রামে ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার ছাত্রলীগ নেত্রী ইসরাত জাহান কাকনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে একদল শিক্ষার্থী।

তাদের অভিযোগ, ক্যাম্পাসে বারবার বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিলেন ইসরাত জাহান।

সোমবার (০৫ মে) ওই নেত্রীকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।

এর আগে রোববার দুপুরে শিক্ষার্থীরা ছাত্রলীগ নেত্রী ইসরাত জাহানকে ক্যাম্পাসে আটকে রাখলে। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

শিক্ষার্থীদের অভিযোগ, ইসরাত জাহান ক্যাম্পাসে বারবার বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিলেন। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পক্ষে উসকানি দিচ্ছিলেন।

চকবাজার থানার ওসি জাহিদুল কবির বলেন, আটক ছাত্রলীগ নেত্রীকে গত ৫ আগস্টের মামলায় সোমবার আদালতে হাজির করা হবে।

ডিআর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন