Logo

সারাদেশ

সাংবাদিককে প্রাণনাশের হুমকি, ছাত্রদল নেতার পদ স্থগিত

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৩:৫৩

অ
সাংবাদিককে প্রাণনাশের হুমকি, ছাত্রদল নেতার পদ স্থগিত

ফেনী সরকারি কলেজ গেটে ভাসমান দোকান থেকে চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আরিফ আজমকে প্রাণনাশের হুমকি দেওয়ায় কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানের পদ স্থগিত করা হয়েছে।

রোববার রাতে জেলা ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন এ সিদ্ধান্ত গ্রহণ করেন। সংগঠনটির দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৮ এপ্রিল ফেনীর সময়-এর চিফ রিপোর্টার আরিফ আজমের সাথে অসৌজন্যমূলক আচরণ করায় ছাত্রদল ফেনী সরকারি কলেজ শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানের পদ স্থগিত করা হলো।

প্রসঙ্গত, গত সোমবার ফেনীর সময়-এ ‘ফেনী কলেজ গেইটে ফুটপাতে অস্থায়ী দোকান থেকে ছাত্রদল নেতার চাঁদাবাজি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে জিল্লু ক্ষুব্ধ হয়ে আরিফ আজমকে ফোনে হত্যার হুমকি দেন। এ বিষয়ে আরিফ আজম ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। পরদিন মঙ্গলবার ফেনীতে কর্মরত সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এছাড়া জিল্লুর বিরুদ্ধে শহরের এক ক্লিনিক মালিকের নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবি ও অপর এক যুবকের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।

এমরান পাটোয়ারী/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন