চট্টগ্রামে ছাত্রসেনা নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৫ মে ২০২৫, ২০:৩৯
চট্টগ্রামে পুলিশের সঙ্গে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করেছে বাংলাদেশ আহলে সুন্নত ওয়াল জমা’আত।
সকাল থেকে নগরের মুরাদপুর মোড়, জিইসি, সল্টগোলা ক্রসিং, অক্সিজেন মোড়, ওয়াসা মোড়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক নম্বর গেইট এলাকায় সড়ক অবরোধ করেন অন্দোলনকারীরা।
এ সময় তারা সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও লাঠিচার্জ করে। এতে ছত্রভঙ্গ হয়ে যায় নেতাকর্মীরা। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে জিইসির মোড়ে সড়ক অবরোধ করে। এতে রাস্তার উভয় পাশে বন্ধ হয়ে যায় যান চলাচল।
জবাবে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
আন্দোলনকারীদের অভিযোগ, গত ২৭ এপ্রিল সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের একটি মসজিদের ইমাম মুহাম্মদ রইস উদ্দিনকে গাছে বেঁধে মারধর করার পরদিন পরদিন ভোরে তিনি কারাগারে মারা যান।
এ ঘটনার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল ছাত্রসেনার কর্মীরা।
ডিআর/বিএইচ

