গাজীপুরের কালিয়াকৈরে ডাকাত সন্দেহে তিন যুবককে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গাজীপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার ( ৬ মে) ভোররাতে উপজেলার সোহাগ পল্লী মোড়ে একটি অটোরিকশায় করে ঘোরাঘুরি করছিলেন ওই ৩ যুবক। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কালিয়াকৈর থানা পুলিশের একটি দল তাদের গতিরোধ করে। পরে নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদে অসঙ্গতি দেখা দিলে ৩জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, নাটোর জেলার সিংগড়া থানার রুহুল আমিনের ছেলে আবির হোসেন (২০), যশোর জেলার ঝিকরগাছা থানার বামরসাগুন এলাকার আব্দুল গণির ছেলে ইসরাফিল (২৮) ও কুষ্টিয়া সদর উপজেলার খোসনা ঝানিপুর এলাকার শুকুর আলীর ছেলে জসীম উদ্দিন (২২)।
আটকের বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এএসআই) আব্দুল কুদ্দুস বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে গাজীপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
মো. দেলোয়ার হোসেন/এটিআর

