Logo

সারাদেশ

নেত্রকোনায় সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর প্রীতি ক্রিকেট ম্যাচ

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ২২:৪৫

অ
নেত্রকোনায় সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর প্রীতি ক্রিকেট ম্যাচ

নেত্রকোনায় সেনাবাহিনীর আয়োজনে জেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে সাতপাই আধুনিক স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।

টস জিতে প্রথমেই ব্যাটিং করে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সাংবাদিক দল। ১৫ ওভারের ম্যাচে তিন উইকেটে ১৫৬ রান করেন তারা।  

জবারে ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়ে ১৫৮ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় সেনাবাহিনীর ক্রিকেট দল। 

খেলার শেষ মুহূর্তে সেনাবাহিনী দলের পক্ষে ক্যাম্পের উপঅধিনায়ক মেজর জিসানুল হায়দার ছয় মেরে জয় নিশ্চিত করেন।

সেনাবাহিনী দলের পক্ষে অংশগ্রহণ করেন নেত্রকোনা সেনাবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর -ই  আহমেদ আল শাফী,  উপ অধিনায়ক মেজর জিসানুল হায়দারসহ সেনাবাহিনী অন্যান্য সদস্যরা।

জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে খেলার অধিনায়ক ছিলেন প্রতিদিনের সংবাদ ও আনন্দ টিভির নেত্রকোনা প্রতিনিধি আব্দুর রহমান।

আয়োজক হিসেবে সেনাবাহিনী মনে করে, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলায় এ জাতীয় আয়োজনেরও ভূমিকা রয়েছে। সম্প্রীতি গড়ে তুলতে এরকম খেলা আয়োজন করা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রেস ক্লাব সদস্য সচিব মাহাবুবুল কিবরিয়া চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক আলপনা বেগম, সাংবাদিক সোহান আহমেদ কাকন, জাহিদ হাসানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ।  

জাহিদ হাসান/এমএইচএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন