Logo

সারাদেশ

শ্রীপুরে আ.লীগ নেতা শাহীন গ্রেপ্তার

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৯:৩৮

অ
শ্রীপুরে আ.লীগ নেতা শাহীন গ্রেপ্তার

ছাইদুর রহমান শাহীন

গাজীপুরের শ্রীপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ছাইদুর রহমান শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ মে) দুপুরে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহীন গোসিঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে শ্রীপুর থানায় রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, ‘বুধবার দুপুরে গোসিঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনি গ্রেপ্তার হন।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন