Logo

সারাদেশ

‘জয় বাংলা’ বলা সেই সিভিল সার্জনের অব্যাহতি

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১০:০৯

অ
‘জয় বাংলা’ বলা সেই সিভিল সার্জনের অব্যাহতি

ডা: জালাল উদ্দিন। ছবি : সংগৃহীত

সরকারিভাবে টিকাদান কর্মসূচিতে বক্তব্যের শেষে  ‘জয় বাংলা’ বলায় বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দীন আহমেদকে অব্যাহতি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার (৩ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব শোভন রাংসা এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দীন আহমেদ আবশ্যিকভাবে রোববার (৩ নভেম্বর) অবমুক্ত হবেন। সোমবার (৪ নভেম্বর) ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করবেন।

জানা গেছে, ২৪ অক্টোবর বেলা ১১টায় বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে ‘জরায়ু মুখে ক্যানসার’ সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) প্রতিরোধী টিকা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসানের উপস্থিতিতে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দিন আহম্মেদ। 

বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সিভিল সার্জেনের অপসারণের দাবিতে স্থানীয়রা মানববন্ধন করেন। ওই রাতেই বাগেরহাট জেলা বিএনপি ও যুবদলের নেতৃত্বে সিভিল সার্জনের অপসারণের দাবিতে দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। পরে ২৭ অক্টোবর একই দাবিতে সচেতন বাগেরহাটবাসীর ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  

এদিকে বৃহস্পতিবার রাতের পর থেকে সিভিল সার্জন অফিস করছেন না। বিশ্বস্ত সূত্র জানিয়েছে তিনি বাগেরহাটে নেই। তবে এই সময়ের মধ্যে তিনি ঢাকায় থেকে সিভিল সার্জন হিসেবে সরকারি সভায় যোগদান করেছেন।

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন