Logo

সারাদেশ

কুমিল্লায় নার্স দিবস পালিত

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৫, ১৭:২০

অ
কুমিল্লায় নার্স দিবস পালিত

ছবি : বাংলাদেশের খবর

আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ’ এই স্লোগানকে সামনে রেখে আর্ট নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত হয়েছে।

সোমবার (১২ মে) কুমিল্লার ঢাকা-চট্রগ্রাম  মহাসড়ককের পদুয়ার বাজারে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা পর কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

আর্ট নার্সিং কলেজের অধ্যক্ষ কামরুল হাসান মুছাফ্ফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা সৈয়দ রেফাঈ আবিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি সৈয়দ রেফাঈ আবিদ বলেন, কুমিল্লায় শিক্ষার্থীদের মধ্যে ছেলেদের সংখ্যার চেয়ে মেয়েদের সংখ্যা বেশি। দেশের উন্নয়নের জন্য প্রত্যেক বিভাগের কর্মসংস্থারের অবস্থা উন্নত করতে নার্সদের গুরুত্ব অপরিসীম। এ পেশায় যারা ভালো কাজ জানেন তারা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকুরি করে সরকারি চাকুরির বেতনের চেয়ে বেশি বেতন পাচ্ছে। নার্সরা ডাক্তারদের সাথে মিলেমিশে কাজ করবে। তাহলে মানুষের সেবা দিতে আরও সহজ হবে। আর কাজের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম উঠে আসে। আশা করি লক্ষ্য উদ্দেশ্য ঠিক রেখে এ প্রতিষ্ঠানটি সবাই এগিয়ে নিবেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আর্ট নার্সিং কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ জহিরুল ইসলাম, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, দৈনিক সমাজকন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জসিম উদ্দিন চাষি, আর্ট নার্সিং কলেজের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাঈদ হাসান প্রমুখ।

প্রসঙ্গত, আন্তর্জাতিক ধাত্রী পরিষদ বা ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস (আইসিএন) ১৯৬৫ সাল থেকে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করে আসছে। ১৯৫৩ সালে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য শিক্ষা ও কল্যাণ বিভাগের একজন কর্মকর্তা ডরোথি সাদারল্যান্ড তৎকালীন প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ারে কাছে ধাত্রী দিবস ঘোষণা করার প্রস্তাব করেন। তবে তিনি তা অনুমোদন করেননি।

পরবর্তীতে ১৯৭৪ সালের জানুয়ারি মাসে, ১২ মে দিনটিকে নার্স দিবস হিসেবে উদযাপনের জন্য নির্বাচন করা হয়। কারণ, এই দিনে আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী। ১৮২০ সালের এই তারিখে আধুনিক নার্সিং পরিষেবার পথপ্রদর্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল। যুগে যুগে অন্ধকার দূরে সরিয়ে আলোর পথে এগিয়ে নিতে জন্মায় কিছু মানুষ। তাদের মধ্যে অন্যতম ছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। নামের মতোই আলো ছড়িয়েছিলেন বিশ্বে। এই দিবস পালনের মাধ্যমে সম্মান জানানো হয় সেই নারীকে, যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন-নার্সিং একটি পেশা নয়, সেবা।

সোহাইবুল ইসলাম সোহাগ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন