Logo

সারাদেশ

ফেনীতে এশিয়া বাজার সুপার শপকে জরিমানা

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৯:০০

অ
ফেনীতে এশিয়া বাজার সুপার শপকে জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

অনুমোদনহীন মোড়ক ব্যবহার এবং পণ্যের গায়ে ইচ্ছেমতো মূল্য বসানোর দায়ে ফেনীর এশিয়া বাজার সুপার শপকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে অভিযান চালিয়ে এই জরিমানা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অভিযানে এশিয়া বাজারে গিয়ে দেখা যায়, কিছু পণ্যের গায়ে অনুমোদনহীন মোড়ক ব্যবহার করা হয়েছে। আবার কিছু বিদেশি পণ্যে আমদানিকারকের মোড়ক ছাড়াই স্থানীয়ভাবে মোড়ক লাগিয়ে মূল্য নির্ধারণ করা হয়েছে। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহায়তা করেন।

সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, ‘ঈদকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা সক্রিয় হয়ে উঠেছে। ভোক্তার অধিকার রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

এমরান পাটোয়ারী/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন