Logo

সারাদেশ

রূপগঞ্জে ক্যারাম বোর্ডের আড়ালে জমজমাট জুয়া, বিপথে তরুণ সমাজ

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৯:২৮

অ
রূপগঞ্জে ক্যারাম বোর্ডের আড়ালে জমজমাট জুয়া, বিপথে তরুণ সমাজ

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের বিভিন্ন এলাকায় ক্যারাম বোর্ড খেলার আড়ালে জমজমাট জুয়ার আসর চলছে। অস্থায়ী মুদি দোকান, চা-স্টল ও খাবারের দোকানগুলোতে দিন-রাত চলে টাকার বাজিতে খেলা। এতে বিপথে যাচ্ছে উঠতি বয়সী তরুণ-যুবকেরা।

স্থানীয়রা জানান, প্রতিযোগিতায় ৫০০ টাকা থেকে শুরু করে ৫০ হাজার এমনকি ১ লাখ টাকার বাজিও ধরা হচ্ছে। অংশ নিচ্ছে মূলত ১৫ থেকে ৩৫ বছর বয়সীরা।

জুয়া খেলা এখন শুধু শহর নয়, ছড়িয়ে পড়েছে আশপাশের গ্রামাঞ্চলেও। তবে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।

এ বিষয়ে পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। এখন জেনেছি, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

এন বি আকাশ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন