Logo

সারাদেশ

ফেনীতে মাদকাসক্ত ৪ যুবকের কারাদণ্ড

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৯:৪৪

অ
ফেনীতে মাদকাসক্ত ৪ যুবকের কারাদণ্ড

ছবি : বাংলাদেশের খবর

ফেনীতে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকাসক্ত ৪ যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া  হয়েছে।

সোমবার (১২ মে) রাতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানভীর আহমেদ ও ফরাজ হাবিব খান এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার আজিজুল হকের ছেলে সাদ্দাম মিয়া (৩২), দাগনভূঞা উপজেলার নয়নপুর গ্রামের মো, মোস্তফার ছেলে ফজল আমিন (৪০) কুমিল্লা হেমনা উপজেলার নাছির উদ্দীনের ছেলে হ্দয় (৩৪) ও সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের আবদু রবের ছেলে আবদুল আওয়াল পারভেজ (৩০)।

জানা গেছে, সোমবার রাতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানভীর আহমেদ ও ফরাজ হাবিব খান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মো. আবু তাহের  ও সহকারী উপ পরিদর্শক আবুল বশরের নেতৃত্বে সমন্বয়ে গঠিত রেইডিং টিম ফেনী শহরের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। 

 ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ ও ফরাজ হাবিব খান আটককৃত ৩ মাদকাসক্ত কে ১০ দিন করে কারাদণ্ড ও একশত টাকা করে জরিমানা ও আবদুল আওয়াল পারভেজকে ২ মাস কারাদণ্ড একশত টাকা জরিমানা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল বলেন, ‘জেলা প্রশাসনের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। কারাদণ্ড প্রাপ্ত তিন মাদকাসক্তকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।’

এম. এমরান পাটোয়ারী/এমআই 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন