Logo

সারাদেশ

আজ সন্ধ্যা থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায়

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:২৯

অ
আজ সন্ধ্যা থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায়

ছবি : সংগৃহীত

জিটিসিএলের মনোহরদী অফ-ট্রান্সমিশন পয়েন্টে জরুরি টাই-ইন কাজের জন্য বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

বুধবার (৪ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

বার্তায় বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত মনোহরদী উপজেলা সদর ও গোতাশিয়া এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

এছাড়া, কিশোরগঞ্জ জেলা সদর এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহও বন্ধ থাকবে।

ডিআর/এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন