Logo

সারাদেশ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৬:২৩

অ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় পাওয়ার টিলার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মনোয়ারা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালক সুমন হোসেন আহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ২টার দিকে বারবাজার-হাকিমপুর সড়কের গলাকাটা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি, মনোয়ারা খাতুন উপজেলার হাসিলবাগ গ্রামের আবুল কাশেমের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে হাসিলবাগ গ্রাম থেকে ভ্যানে বারোবাজারের দিকে যাচ্ছিল ভ্যানটি। পথিমধ্যে বারবাজার গলাকাটা মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিচালি বোঝাই পাওয়ার টিলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রাস্তার উপর পড়ে যান ভ্যানচালক ও ভ্যানের ওই নারী যাত্রী। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বারবাজার পুলিশ ফাঁড়ির এসআই জাকারিয়া মাসুদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পাওয়ার টিলার আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।’

এম বুরহান উদ্দীন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন