Logo

সারাদেশ

বিডিআর বিদ্রোহ : জামিনে মুক্তি পেলেন আরও ২৭ জওয়ান

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৮:২১

অ
বিডিআর বিদ্রোহ : জামিনে মুক্তি পেলেন আরও ২৭ জওয়ান

ছবি : বাংলাদেশের খবর

বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন ২৭ সাবেক বিডিআর সদস্য।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টা থেকে জামিনের কাগজপত্র যাচাই বাছাই মাধ্যমে সাবেক জওয়ানরা মুক্তি পায় বলে জানায় কারা কর্তৃপক্ষ। এসময় কারা ফটকের সাবেক এই জওয়ানদের আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। 

এর আগে, সোমবার ৪০ সাবেক বিডিআর সদস্যদের জামিন আবেদন মঞ্জুর করে মুক্তির আদেশ দেন আদালত। 

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১২, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে ৫ এবং কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে ১০ জন সাবেক বিডিআর সদস্য মুক্তি পায়। 

কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১২ মে) কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতের (প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ) বিচারক ইব্রাহীম মিয়া বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ৪০ জন সাবেক জওয়ানের জামিন আবেদন মঞ্জুর করেন। ওই আইনের মামলায় জামিন পাওয়া ৪০ জনের মধ্যে বৃহস্পতিবার সকালে  কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে ৫, পার্ট-২ থেকে ১০ ও হাইসিকিউরিটি কারাগার থেকে ১১ জন সাবেক বিডিআর সদস্য মুক্তি পান। এছাড়া বুধবার (১৪ মে) এই ইউনিট থেকে আরও ১ বিডিআর সদস্য জামিনে মুক্তি পান।

এর আগে হত্যা মামলায় খালাস পাওয়া ১৭৮ জন বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়েছিলেন। এ ঘটনায় মোট ২১৮ জন‌ সাবেক বিডিআর সদস্য জামিন পেলেন।

এ বিষয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মোহাম্মদ আল মামুন বলেন, বন্দি ২৭ সাবেক বিডিআর সদস্যের জামিনের কাগজপত্র কারাগারে আসার পর যাচাই বাছাই করে বৃহস্পতিবার সকালে তাদের জামিনে মুক্তি দেয়া হয়।

কাজী মো. আব্দুল মান্নান/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন