Logo

সারাদেশ

শ্রীপুরে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৫, ২১:২৭

অ
শ্রীপুরে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির অটোরিকশার চাপায় সামিয়া আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের বরমী-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের গোসিঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামিয়া উপজেলার কর্ণপুর গ্রামের আ. সাত্তারের মেয়ে। তিনি বাবা-মায়ের সঙ্গে নানির বাড়িতে বসবাস করতেন। তার বাবা একজন মেলামাইন ও প্লাস্টিক পণ্যের ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সামিয়া তার নানির সঙ্গে মরিচ ভাঙাতে গোসিঙ্গা বাজারে যান। বাজারে যাওয়ার পর নানিকে বলে পানি পান করার জন্য রাস্তা পার হচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, অটোরিকশা চাপায় এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সোহেল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন