Logo

সারাদেশ

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

Icon

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৫, ১১:০৮

অ
নান্দাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ময়মনসিংহের নান্দাইলে মোটরসাইকেল ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা মোটর সাইকেল চালক নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার সময় এই দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় মোটরসাইকেলের এক আরোহীও গুরুতর আহত হয়েছেন।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, শুক্রবার রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঝালুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহত চালকের কোনো পরিচয় পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, আহত ব্যক্তিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক প্রাইভেটকারটি পালিয়ে গেছে। 

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন