Logo

সারাদেশ

সড়কের নিরাপত্তা নিশ্চিতে রাইডার্স ক্লাবের দারুণ উদ্যোগ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৫, ১২:০৮

অ
সড়কের নিরাপত্তা নিশ্চিতে রাইডার্স ক্লাবের দারুণ উদ্যোগ

‘UN Global Road Safety Week 2025’ উপলক্ষে ফরিদপুরে ব্যতিক্রমধর্মী একটি উদ্যোগ গ্রহণ করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব ফরিদপুর। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অদৃশ্যমান জেব্রাক্রসিং এবং স্পিডব্রেকার রং করে দৃশ্যমান করা হয়েছে, যাতে পথচারীদের নিরাপত্তা এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা যায়।

এই উদ্যোগ বাস্তবায়নে সড়ক বিভাগের অনুমতি নিয়ে কাজ করেন ইয়ামাহা রাইডার্স ক্লাব ফরিদপুরের সদস্যবৃন্দ। তাদের সাথে সংহতি প্রকাশ করে মাঠপর্যায়ে অংশগ্রহণ করেন নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ফরিদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আরিফ শেখ, সদস্য দিদারুল ইসলাম দিদার ও সোহান মিয়াসহ অনেকে।

রং অঙ্কনের স্থানসমূহ ছিল—

▪️ পুলিশ লাইনের সামনে

▪️ জনতা ব্যাংকের মোড়ে

▪️ ফরিদপুর জেলা স্কুলের সামনে

▪️ ফরিদপুর সদর হাসপাতালের সামনে

উল্লেখযোগ্য এই কার্যক্রমে সহযোগিতা করেন ইয়ামাহা’র আরএসএম তানভির সজিব, টেরিটরি অফিসার ইফতেখারুল ইসলাম এবং ক্লাবের অ্যাডমিন মোহাম্মাদ সোহান মিয়া, মডারেটর বিল্লাল হোসাইন, রাহাতসহ ইয়ামাহা রাইডার্স ক্লাব ফরিদপুরের অন্যান্য সদস্যবৃন্দ।

ফরিদপুরে এমন জনসচেতনতামূলক কর্মসূচি স্থানীয়দের দৃষ্টিতে প্রশংসনীয় হয়েছে। শহরের নাগরিকরা আশা প্রকাশ করেছেন, অন্যান্য স্থানেও এমন কার্যক্রম পরিচালনার মাধ্যমে সড়ক নিরাপত্তা আরও জোরদার হবে।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন