Logo

সারাদেশ

খাগড়াছড়িতে সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৮:৪৮

অ
খাগড়াছড়িতে সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে গাফিলতির প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ মে) দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের ব্যানারে চেঙ্গী স্কয়ারে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে নেতৃত্ব দেন কলেজ ছাত্রদলের সভাপতি মো. মাসুদ। বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশ, সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহিন আলম, চিংহ্লা চৌধুরী ও দপ্তর সম্পাদক রফিক হোসেন।

বক্তারা বলেন, সাম্য হত্যার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো মূল ঘাতক ধরা পড়েনি। মামলার তদন্তে চরম গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। পাশাপাশি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার আহ্বান জানান নেতারা।

উল্লেখ্য, গত ১৩ মে রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ছুরিকাঘাতে আহত হন ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন