Logo

সারাদেশ

গোপালগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, বাসে আগুন

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৫, ২১:৩৩

অ
গোপালগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, বাসে আগুন

ছবি : বাংলাদেশের খবর

গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় এলাকায় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের পেছনে আরেকটি বাসের ধাক্কায় দুই বাসের মাঝখানে চাপা পড়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। পরে উত্তেজিত জনতা একটি বাসে আগুন ধরিয়ে দেয়।

মঙ্গলবার (২০ মে) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী ‘নয়ন পরিবহন’ সাতপাড় বাসস্ট্যান্ডে যাত্রী তুলছিল। এ সময় পেছন থেকে আসা একটি লোকাল বাস ধাক্কা দিলে দুই বাসের মাঝে পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।

পরে উত্তেজিত জনতা একটি বাসে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক বাসটিকে জব্দ করে।

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন