Logo

সারাদেশ

লক্ষ্মীপুরে খাল দখলমুক্তে অভিযান, বর্ষার আগেই উচ্ছেদ ১২ স্থাপনা

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৫, ১৭:৫০

অ
লক্ষ্মীপুরে খাল দখলমুক্তে অভিযান, বর্ষার আগেই উচ্ছেদ ১২ স্থাপনা

ছবি : বাংলাদেশের খবর

বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসন ও খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে লক্ষ্মীপুরে উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন।

বুধবার (২১ মে) সকালে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের অভিরখিল এলাকায় খালের ওপর গড়ে ওঠা অবৈধ দোকান ও ঘরবাড়ি উচ্ছেদ করা হয়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, জকসিন-পোদ্দারবাজার সড়কসংলগ্ন ছাগল ছিড়া ও অভিরখিল খালের ওপর অবৈধভাবে গড়ে ওঠা সেমিপাকা ১০টি দোকান ও ২টি বসতঘর অপসারণ করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ বলেন, `অবৈধ দখলের কারণে পানি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে, এতে বর্ষায় জলাবদ্ধতা তৈরি হয়। খাল দখলমুক্ত কার্যক্রম চলমান থাকবে।'

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন