Logo

সারাদেশ

ঢাকায় এসে সাংবাদিক নিখোঁজ

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৫, ১১:০৬

অ
ঢাকায় এসে সাংবাদিক নিখোঁজ

গাজীপুর থেকে ঢাকায় এসে নিখোঁজ সাংবাদিক মো. মনিরুজ্জামান।

গাজীপুরের কালিয়াকৈর থেকে ঢাকায় এসে নিখোঁজ হয়েছেন দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি ও স্থানীয় শাহীন স্কুলের পরিচালক মো. মনিরুজ্জামান (৩৩)।

গত দুই দিন ধরে তার কোনো খোঁজ না পেয়ে স্ত্রী সালমা আক্তার বুধবার (২১ মে) কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ জানান, সাংবাদিক মনিরুজ্জামান ঢাকায় গিয়ে নিখোঁজ হয়েছেন। তার অবস্থান শনাক্তে পুলিশ কাজ করছে।

জিডি সূত্রে জানা যায়, ২০ মে সকালে মনিরুজ্জামান, তার সঙ্গী আব্দুল্লাহ আল মামুন ও এক অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে ঢাকায় যাওয়ার জন্য বেনসন রঙের একটি প্রাইভেটকার ভাড়া করেন। গাড়িটির চালক ছিলেন নিরঞ্জন সরকার। তিনি নিজেই গাড়ির মালিক। সকাল ৭টার দিকে শাহীন স্কুলের গেট থেকে গাড়িতে উঠে তারা ঢাকার উদ্দেশে রওনা দেন।

বিকেল ৫টার দিকে মনিরুজ্জামান তার স্ত্রীকে ফোন করে ঢাকায় পৌঁছানোর খবর দেন। এরপর থেকে তার মোবাইল ফোনসহ গাড়িচালক নিরঞ্জন, সঙ্গী মামুন ও অজ্ঞাত ব্যক্তির ফোন নম্বরগুলো বন্ধ পাওয়া যাচ্ছে।

নিখোঁজ মনিরুজ্জামানের পরিবার ও পুলিশ জানিয়েছে, বুধবার বিকেল পর্যন্ত প্রাইভেটকারসহ নিখোঁজ চারজনের কারও অবস্থান সম্পর্কে কোনো তথ্য মেলেনি।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন