Logo

সারাদেশ

খাগড়াছড়িতে কাভার্ডভ্যান-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৫, ১১:৪৮

অ
খাগড়াছড়িতে কাভার্ডভ্যান-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

খাগড়াছড়িতে কাভার্ডভ্যান-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আগুন। ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়ির আলুটিলা এলাকায় কাভার্ডভ্যান ও ইটবোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।

শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে আলুটিলার ময়লার টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- রমজান আলী (২৭), থৈয়াপ্রু মারমা (২০), রহিম (৩০) ও শাহিন (৩০)। তারা সবাই মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা। তদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান ও ট্রাক্টরের মধ্যে সংঘর্ষের পরপরই কাভার্ডভ্যানে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সার্জেন্ট পুলক দে জানান, কাভার্ডভ্যান ও ট্রাক্টরের সংঘর্ষের ফলে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন