Logo

সারাদেশ

চাঁদপুরে ডায়াগনস্টিক সেন্টার থেকে সরকারি ইনজেকশন সিরিঞ্জ জব্দ

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৫, ১০:৩৯

অ
চাঁদপুরে ডায়াগনস্টিক সেন্টার থেকে সরকারি ইনজেকশন সিরিঞ্জ জব্দ

চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে শহরের নিউ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার থেকে ৪৮৪ পিস সিরিঞ্জ জব্দ করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটি থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রোববার (২৫ মে) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, বাজার তদারকির অংশ হিসেবে শহরের শহীদ মুক্তিযোদ্ধা রোড এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সরকারি ইনজেকশনের সিরিঞ্জ পাওয়ায় নিউ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করেছে।

জব্দকৃত সিরিঞ্জগুলো জেলা প্রশাসকের মাধ্যমে সিভিল সার্জন অফিসে স্থানান্তর করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

  • আলআমিন ভূঁইয়া/এএ/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন