Logo

সারাদেশ

খাগড়াছড়ি সীমান্তে ফের ১৯ জনকে পুশইন ক‌রেছে বিএসএফ

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৫:৪১

অ
খাগড়াছড়ি সীমান্তে ফের ১৯ জনকে পুশইন ক‌রেছে বিএসএফ

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছ‌ড়ি সীমান্ত দিয়ে আবারও নারী, পুরুষ ও শিশুসহ ১৯ ভারতীয় নাগ‌রিক‌কে পুশইন ক‌রেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (২৬ মে) ভোরে উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং ডিপি পাড়া এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়া হয় তাদের। 

জানা গেছে, তাদেরকে ভারতের হরিয়ানা রাজ্য থেকে এনে মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে পুশইন করা হয়েছে । 

সূত্র বলছে, পুশইন হওয়া সবাই বিজিবির কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিবি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে।

এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল আলম বলেন, ‘তাদেরকে জোরপূর্বক পুশইন করা হয়েছে। তারা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। তারা যদি বাংলাদেশি নাগরিক হয় সেক্ষেত্রে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

এর আগে চলতি মাসে কয়েকদফায় খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ৮০ জনকে পুশ-ইন করা হয়েছে বাংলাদেশে।

ছোটন বিশ্বাস/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন