Logo

সারাদেশ

ফেনীর মধুয়াই খালে ফিরছে প্রাণ, জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৭:৫২

অ
ফেনীর মধুয়াই খালে ফিরছে প্রাণ, জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ

ছবি : বাংলাদেশের খবর

দীর্ঘদিন পর ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়াই খালের সংস্কার শুরু হয়েছে। ১১ কিলোমিটার দৈর্ঘ্যের খালটির পুনরুদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন।

সম্প্রতি শহরের মধুপুর অংশে খালটির পরিষ্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

জেলা প্রশাসন সূত্র জানায়, খালটির এক কিলোমিটার এলাকা ফেনী পৌরসভায় এবং বাকি ১০ কিলোমিটার বালিগাঁও ইউনিয়নে। দীর্ঘদিন ধরে খালটি ঝোপঝাড় ও আবর্জনায় ভরাট হয়ে পড়ে থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দেখা দেয়।

খালটির নাব্যতা ফিরিয়ে আনতে ফেনী সদর উপজেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে কাজ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, ইউএনও সুলতানা নাসরিন কান্তা, সরকারি কমিশনার (ভূমি) সজিব তালুকদার, জেলা বিএবিপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা একরামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা রোধে কয়েকটি দপ্তরের সমন্বয়ে খাল পুনরুদ্ধার কার্যক্রম চলছে। ভবিষ্যতে যাতে খালগুলো আবার ভরাট না হয়, সে জন্য স্থানীয়দের সচেতন করে সম্পৃক্ত করা হচ্ছে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন