Logo

সারাদেশ

বগুড়ায় মাদকবিরোধী অভিযান, অস্ত্রসহ আটক ১০

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২৫, ১২:৫৫

অ
বগুড়ায় মাদকবিরোধী অভিযান, অস্ত্রসহ আটক ১০

বগুড়ার চকসূত্রাপুর হরিজন কলোনি এলাকায় শতাধিক বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ নগদ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযানে একজন মহিলাসহ ১০ জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৯ মে) বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদ সানির তত্ত্বাবধানে প্রায় অর্ধশতাধিক সেনাসদস্য কয়েকধাপে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের একপর্যায়ে সেনাবাহিনীর উপস্থিতির টের পেয়ে বেশ কিছু মাদক ব্যবসায়ীরা তাদের বাড়িতে তালা দিয়ে পালিয়ে গেলেও সেনাসদস্যরা তালা ভেঙ্গে ওইসব ঘর থেকে মাদক উদ্ধার করে।

জানা যায়, বুধবার (২৮ মে) দিবাগত রাত ২টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত এই অভিযান চলে। এতে প্রায় ২ কিলোমিটার এলাকা ঘেরাও করে সেনাসদস্যরা। পরে শতাধিক বাড়িতে থেকে প্রাথমিক গণনা অনুযায়ী ৩ হাজার বোতল বাংলা চোলাই মদ, ১৫০ গ্রাম হেরোইন, ১৫ কেজি গাঁজা, চাপাতি, চাকু, কুড়াল, ধারালো দা, ৩০ টি দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃতদের বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

  • জুয়েল/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক সেনাবাহিনী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন