Logo

সারাদেশ

মাদারীপুরে ইয়াবা বেচাকেনার সময় নারীসহ গ্রেপ্তার ৩

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২৫, ১৬:২৩

অ
মাদারীপুরে ইয়াবা বেচাকেনার সময় নারীসহ গ্রেপ্তার ৩

মাদারীপুরে ইয়াবা বেচাকেনার সময় নারীসহ গ্রেপ্তার ৩। ছবি : বাংলাদেশের খবর

মাদারীপুরের শিবচর পৌর শহরের কেরানীবাট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা বেচাকেনার সময় নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৮ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য, নগদ টাকা ও মোবাইলফোনসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- কেরানীবাট এলাকার জুয়েল বেপারীর স্ত্রী বন্যা আক্তার (৩০), আব্দুর রব সরদারের ছেলে সুমন সরদার (২২) ও বাবুল বেপারীর ছেলে মামুন বেপারী (১৯)।

এ বিষয়ে শিবচর থানার উপপরিদর্শক (এসআই) রেনুকা আক্তার বলেন, ইয়াবা ট্যাবলেট বেচাকেনার সময় সেনাবাহিনীর সহযোগিতায় এক নারী মাদক কারবারিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেখানো স্থানে অভিযান চালিয়ে ৬৭ পিস ইয়াবা, ৩ স্টিক গাঁজা, ৫টি মোবাইলফোন, নগদ ৬৬ হাজার ১০০ টাকা ও একটি মাদক মাপার ডিজিটাল ওয়েট মেশিন জব্দ করা হয়েছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন