Logo

সারাদেশ

কক্সবাজারে জোয়ারের পানিতে ডুবে একজনের মৃত্যু

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২৫, ১৬:৫২

অ
কক্সবাজারে জোয়ারের পানিতে ডুবে একজনের মৃত্যু

ছবি : সংগৃহীত

মহেশখালীতে গভীর নিম্নচাপের প্রভাবে অতিরিক্ত জোয়ারের পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১টায় উপজেলার কুতুবজোমের ঘটিভাঙা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি,  ঘটিভাঙা এলাকার মৃত নূর হোসেনের ছেলে দানু মিয়া (৪২)। তিনি মৃগী রোগে আক্রান্ত বলে জানিয়েছে তার পরিবার।

স্থানীয়রা জানান, জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে ঢুকে পড়ে। দানু মিয়া দুপুরে দোকান থেকে বাড়ি ফেরার পথে জোয়ারের পানিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেদায়েত উল্যাহ বলেন, ‘উপজেলার বেশ কয়েকটি এলাকা পানিতে তলিয়ে গেছে, একাধিক বাড়িঘরে পানি ঢুকেছে। এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি।’

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন