Logo

সারাদেশ

সোনাগাজীতে কোরবানির হাটে গরু-মহিষের ঢল

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৫, ১৯:১৫

অ
সোনাগাজীতে কোরবানির হাটে গরু-মহিষের ঢল

ছবি : বাংলাদেশের খবর

ফেনীর সোনাগাজীতে ঈদুল আজহা সামনে রেখে উপজেলার সবচেয়ে বড় কোরবানির পশুর হাট জমে উঠেছে। শনিবার (৩১ মে) দুপুর থেকেই সোনাগাজী সাবের পাইলট হাইস্কুল মাঠে হাজারো গরু, ছাগল, মহিষ ও ভেড়া বিক্রির জন্য আনা হয়েছে।

পৌর বাজারের ওপর দিয়ে নির্বিঘ্নে পশু আনা-নেওয়া চলছে। প্রথম দিনেই হাটে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বৃষ্টিকে উপেক্ষা করেও ক্রেতারা ভিড় করছেন।

হাটের ইজারাদার মাকসুদর রহমান রাসেল হামিদি বলেন, ‘নিরাপত্তা নিশ্চিতে শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করছেন। জাল টাকা ঠেকাতে ব্যাংক কর্মকর্তার পাশাপাশি পুলিশ সদস্যরাও সতর্ক অবস্থানে আছেন।’

ক্রেতা-বিক্রেতাদের স্বস্তিতে লেনদেন হচ্ছে। দাম তুলনামূলক সহনীয় থাকায় অনেকে স্বতঃস্ফূর্তভাবে পশু কিনছেন। অনেকে দরদাম করে পশু কিনে হাসিলও দিয়ে যাচ্ছেন।

হাট ঘুরে দেখা গেছে, চরাঞ্চল হওয়ায় সোনাগাজীর কৃষকরা শুধু গরু নয়, মহিষ ও ভেড়াও তুলেছেন হাটে। এতে হাটের বৈচিত্র্য ও পশুর জোগান উভয়ই বেড়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কোরবানির পশু ঈদুল আজহা ঈদুল আজহার সব খবর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন