Logo

সারাদেশ

ধানক্ষেতে মিলল নিখোঁজ রিকশাচালকের মরদেহ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:২৪

অ
ধানক্ষেতে মিলল নিখোঁজ রিকশাচালকের মরদেহ

নিখোঁজ সন্তানের মৃত্যুতে মায়ের আহাজারি, পাশে নিহত ছেলে মো. হাসান। ছবি : প্রতিনিধি

বরগুনায় নিখোঁজের ৩ দিন পর এক ব্যাটারি চালিত রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার পাতাকাটা গ্রামের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত ব্যক্তি, উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার কামাল হোসেনের ছেলে মো. হাসান (১৬)। গত তিনদিন আগে ব্যাটারি চালিত রিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন।

জানা গেছে, মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় রিকশা নিয়ে বাড়ি থেকে শহরের উদ্দেশ্যে রওনা হয় হাসান ৷ রাত গভীর হওয়ার পরেও তিনি বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করে। পরে তার রিকশাটি গৌরিচন্না ইউনিয়নের দক্ষিণ লাকুরতলা এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরদিন নিখোঁজের বিষয়ে বরগুনা সদর থানার একটি সাধারণ ডায়েরি করে হাসানের মামা বেলাল। 

এরপর শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে বদরখালীর পাতাকাটা এলাকায় ধানক্ষেতে মুখমণ্ডল বিকৃত অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায় স্থানীয়রা। এরমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি হাসানের বলে শনাক্ত করে পরিবারের সদস্যরা। পুলিশ মরদেহ উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে নেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন