Logo

সারাদেশ

‘বাংলাদেশ থেকে চিরবিদায় নিয়েছেন শেখ হাসিনা’

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১৫:২২

অ
‘বাংলাদেশ থেকে চিরবিদায় নিয়েছেন শেখ হাসিনা’

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মো. মনির হোসেন বলেছেন, ‘বাংলাদেশের স্বৈরশাসক ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার দীর্ঘ ১৬ বছর রাষ্ট্র ক্ষমতায় মানুষের বুকে পাথরের মতো বসে ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এই স্বৈরাচারী সরকার ক্ষমতা ছেড়ে হেলিকপ্টার করে ভারতে পালিয়ে যায়।  বাংলাদেশ থেকে চিরবিদায় নিয়েছেন শেখ হাসিনা।’ 

শনিবার (৭ ডিসেম্বর) বিকালে পটুয়াখালীর বাউফলে জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনির হোসেন বলেন, ‘বাংলাদেশে এই হাসিনা ও শেখ পরিবারের কোনো নেতা নেতৃত্ব দিতে পারবে না। বাংলাদেশের ফ্যাসিস্ট পতিত সরকারকে তারা দূর করে দিয়েছে ,আওয়ামী লীগকে আর বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না।’

তিনি বলেন, ‘খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দিয়েছিল, আজকে প্রমাণ হয়েছে সমস্ত মামলা মিথ্যা ছিল। তারেক রহমানের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, সেই মামলা থেকে চিরতরে খালাস পেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপির নেতা কর্মীরা ১৬ বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ৬০ লাখ মামলা হয়েছে। বিরোধীদলের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছেন।’ 

বিএনপির এই বলেন, ‘৫ আগস্ট শেখ হাসিনা শুধু ক্ষমতা ছেড়ে যাননি, তিনি চিরতরে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন। স্যালুট করি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেইসব ছাত্র-জনতাকে যারা জীবন দিয়ে এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন। তাদের আত্মত্যাগের আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি।’

আরিফুল ইসলাম সাগর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন