Logo

সারাদেশ

ফেনীতে ২৪-এর শহীদ পরিবারের সঙ্গে জামায়াতের ঈদ শুভেচ্ছা বিনিময়

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১০:০৩

অ
ফেনীতে ২৪-এর শহীদ পরিবারের সঙ্গে জামায়াতের ঈদ শুভেচ্ছা বিনিময়

ছবি : বাংলাদেশের খবর

ফেনীতে ২০২৪ সালের আন্দোলনে নিহত তরুণদের (২৪-এর শহীদ) পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও উপহার বিতরণ করেছে জামায়াতে ইসলামী। বুধবার (৪ জুন) দুপুরে শহরের একটি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ফেনী জেলা জামায়াত।

জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।

জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা অঞ্চলের টিম সদস্য একেএম শামছুদ্দিন এবং কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক আবু ইউসুফ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘৭১-এর শহীদদের তালিকা আজও সম্পূর্ণ হয়নি, মুক্তিযোদ্ধাদের তালিকাও অসম্পূর্ণ। এখন আবার ২০২৪-এর আহতদের নিয়েও প্রশ্ন উঠছে। যেন প্রকৃত আহতরাই তালিকাভুক্ত হন।’

সভাপতির বক্তব্যে মুফতি হান্নান বলেন, ‘আওয়ামী অপশক্তির হাত থেকে যাঁরা আমাদের রক্ষা করেছেন, তাঁরা হলেন এই শহীদরা। ঈদের পর প্রতিটি শহীদ পরিবারের সঙ্গে আমরা সাক্ষাৎ করব।’

অনুষ্ঠানে শহীদ শ্রাবনের পিতা নেছার উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘শ্রাবন ছিল আমার একমাত্র সন্তান। সে দেশের জন্য জীবন দিয়েছে, আমি গর্বিত। যদি সত্যিকার অর্থে বৈষম্যহীন দেশ হয়, তাহলে তার আত্মত্যাগ সার্থক হবে।’

অনুষ্ঠানে ২০২৪ সালের ৪ আগস্ট শহীদদের স্মরণে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন