Logo

সারাদেশ

সোনাহাট স্থলবন্দরে ১০ দিনের ঈদ ছুটি

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১৩:০৩

অ
সোনাহাট স্থলবন্দরে ১০ দিনের ঈদ ছুটি

ছবি : বাংলাদেশের খবর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ১০ দিনের জন্য বন্ধ থাকবে।

সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত বন্দরের সকল আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বন্দর সূত্রে জানা গেছে, আগামী ১৫ জুন থেকে যথারীতি সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হবে।

সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন জানান, সরকারি-বেসরকারি সিদ্ধান্ত অনুযায়ী ঈদ উপলক্ষে এই ছুটি নির্ধারণ করা হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঈদুল আজহা

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন