Logo

সারাদেশ

‘১৫ বছর শিক্ষার্থীদের ভুল শিক্ষা দেওয়া হয়েছে’

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১৭:০৬

অ
‘১৫ বছর শিক্ষার্থীদের ভুল শিক্ষা দেওয়া হয়েছে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ‘বিগত সরকার পাঠ্যপুস্তক নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে। ইতিহাস বিকৃত করে বিগত ১৫ বছরে শিক্ষার্থীদের অনেক ভুল শিক্ষা দেওয়া হয়েছে। মনে রাখতে হবে, জোর করে ভুল শিক্ষা দিয়ে কিছুই অর্জন করা যায় না। যার প্রমাণ শিক্ষার্থীরা ৫ আগস্টে দিয়েছে।’

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত পলাশ থানা সেন্ট্রাল কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘পৃথিবীর ইতিহাসে ফরাসি বিপ্লবে কারাগার ভাঙার যে তাৎপর্য রয়েছে, নরসিংদীর ছাত্র-জনতা সেদিন কারাগার ভেঙে সেটার প্রমাণ দিয়েছে। ফরাসিদের মতো কারাগার ভেঙে সেদিন বাংলার ছাত্র-জনতা পুনরায় বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে।’

কলেজের অধ্যক্ষ আমির হোসেন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের মিলন মেলায় পরিণত হয়। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা ছাড়াও সুশীলসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সুমন রায়/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন