Logo

সারাদেশ

জামালপুরে ‘রকমারি খাবার ঘর’ উদ্বোধন

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১৭:১৬

অ
জামালপুরে ‘রকমারি খাবার ঘর’ উদ্বোধন

জামালপুরের জিরো পয়েন্ট দয়াময়ী মোড়ে ‘রকমারি খাবার ঘর’ হোটেলের উদ্বোধন হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) বিকালে হোটেলটির উদ্বোধন করেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক  শাহ মো. ওয়ারেছ আলী মামুন। 

এ সময় উপস্থিত ছিলেন, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহুল আমিন মিলন, শহর বিএনপির সহসভাপতি মাঈনুদ্দিন বাবুল প্রমুখ।

রকমারি খাবার ঘরের স্বত্বাধিকারী মো. শফিকুল ইসলাম রুবেল বলেন, হালাল ব্যবসা ও রুজি হচ্ছে সুন্নত। আমার দীর্ঘদিনের স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে। সাধারণ ক্রেতাদের পরিপূর্ণ সেবা দিতে দেশীয় সুস্বাদু ও উন্নত রুচিশীল খাবার পরিবেশনে আমরা অঙ্গীকারাবদ্ধ।’

মেহেদী হাসান/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন