Logo

সারাদেশ

বাউফলে কোরবানির গরু জবাইয়ের সময় যুবকের হাত কেটে গুরুতর আহত

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১৯:৩৩

অ
বাউফলে কোরবানির গরু জবাইয়ের সময় যুবকের হাত কেটে গুরুতর আহত

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফলে কোরবানির গরু জবাইয়ের সময় এক যুবকের হাত কেটে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। ঈদের আনন্দঘন সকালে এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শনিবার (৭ জুন) সকাল ৮টার দিকে বাউফল পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

আহত যুবকের নাম আব্দুল জলিল (৩২)। তিনি পৌরসভার গোলাবাড়ি এলাকায় একটি ভাতের হোটেলের ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, কোরবানির জন্য গরু জবাইয়ের প্রস্তুতির সময় হঠাৎ গরুটি লাফিয়ে উঠলে ধারালো ছুরি জলিলের বাঁ হাতে গভীরভাবে কেটে যায়। প্রচণ্ড রক্তপাত শুরু হলে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের একজন চিকিৎসক জানান, আহতের হাতে গভীর ক্ষত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান বলেন, ‘ঈদের আনন্দের মধ্যে এমন একটি দুর্ঘটনা খুবই দুঃখজনক। ছেলেটির জন্য আমাদের খুব খারাপ লাগছে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঈদুল আজহা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন