Logo

সারাদেশ

কিশোরগঞ্জে কার্গো-জাহাজ ডুবে যুবক নিহত

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১৯:১৪

অ
কিশোরগঞ্জে কার্গো-জাহাজ ডুবে যুবক নিহত

কিশোরগঞ্জের ইটনায় কার্গো-জাহাজ ডুবে এখলাছ উদ্দিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। 

একলাছ উদ্দিন তাড়াইল উপজেলার ভেইয়ারকোণা গ্রামের মৃত আলী রহমানের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮ টার দিকে ইটনা সদরের বৈঠাখালী নদীতে ধানবোঝাই একটি কার্গো-জাহাজ ডুবে যায়। এতে এখলাছ উদ্দিন নিখোঁজ হন। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দুপুর দেড়টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আবদুর রউফ ভুইয়া/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন