Logo

সারাদেশ

জামালপুরে সাংবাদিকদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময়

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৯

অ
জামালপুরে সাংবাদিকদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময়

ছবি : বাংলাদেশের খবর

জামালপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। রোববার (৮ ডিসেম্বর) ‍দিবাগত রাতে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য পেশ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্বাহী কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান। 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা মো. হিফজুর রহমান বকুল, মশিউর আমিন শুভ, ইসতিয়াক আহমেদ শিহাব প্রমুখ। 

সভায় জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। 

এটিআর/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন