Logo

সারাদেশ

সুনামগঞ্জ সীমান্তে ৯ ভারতীয় গরু আটক

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৫, ১৪:৪০

সুনামগঞ্জ সীমান্তে ৯ ভারতীয় গরু আটক

ছবি : প্রতিনিধি

সুনামগঞ্জের সদর উপজেলার আশাউড়া সীমান্তের শাহপুর এলাকা থেকে ৯টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১২ জুন) ভোরে রঙ্গারচর ইউনিয়নের আশাউড়া বিওপির সদস্যরা এ অভিযান চালান।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। তবে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এসডি/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন