বন্যাকবলিত অঞ্চলে ওএমএস বরাদ্দ বাড়বে : খাদ্য উপদেষ্টা
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২৫, ১৭:১৮
ছবি : বাংলাদেশের খবর
২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য ঘাটতি মোকাবেলায় ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রমের বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে জেলা প্রশাসক ও খাদ্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
খাদ্য উপদেষ্টা বলেন, ‘কুমিল্লার ধর্মপুর এলাকায় খাদ্য গুদামের জলাবদ্ধতা ও কালিয়াজুড়ি এলাকার রেকর্ড রুমে জমে থাকা পানির সমস্যার দ্রুত সমাধান করা হবে। গুদাম ও রেকর্ড রুমের ভবনসমূহ রক্ষায় সরকার সচেষ্ট। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’
বৈঠকে কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়সারসহ খাদ্য অধিদপ্তর, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সোহাগ/এআরএস

