Logo

সারাদেশ

ঈশ্বরদীতে বিএনপির দুই কর্মীসহ গুলিবিদ্ধ ৩

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫

অ
ঈশ্বরদীতে বিএনপির দুই কর্মীসহ গুলিবিদ্ধ ৩

প্রতিকী ছবি

পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে বিএনপির দুই কর্মীসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল কাঠালতলা মোড়ে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল কলপাড়া গ্রামের জফু বিশ্বাসের ছেলে সেলিম বিশ্বাস (৪৫), মৃত আফাজ উদ্দিনের ছেলে আইনুল (৫৮) এবং একই এলাকার পথচারী আব্দুর রাজ্জাকের ছেলে নাছিম (২৭)।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি (খাস) পুকুর থেকে মাছ ধরা নিয়ে গত ২৬ নভেম্বর দুই গ্রুপের মধ্যে বিরোধ শুরু হয়। এ ঘটনার জের ধরে রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় পাকশী ৮নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অবস্থানরতদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

‎প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে বসে ছিলেন সেলিম, আইনুলসহ অন্যান্যরা। এ সময় অপর গ্রুপ ঘটনাস্থলে এসে শর্টগান ও পিস্তল নিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। ‎গুলিতে আইনুল ইসলাম, সেলিম বিশ্বাস এবং পথচারী নাছিম গুরুতর আহত হন। 

পরে ‎স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

‎ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাবেরী জানান, ‘প্রাথমিক চিকিৎসা শেষে গুলিবিদ্ধ সেলিম ও আইনুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেলিম এর অবস্থা বেশি আশংকাজনক, তার তলপেটে দুটি গুলি লেগেছে। পথচারী নাছিম ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।’

এ বিষয়ে ‎ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, ‘ঘটনাটি কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন