ময়মনসিংহে বিএনপি নেতা প্রিন্সের শীতবস্ত্র বিতরণ
হালুয়াঘাট প্রতিনিধি
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১৩:১১
ছবি : প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
রোববার (৮ ডিসেম্বর) রাতে পৌর শহরের হালুয়াঘাট মধ্য বাজার, সীমান্তিকা মার্কেট, ধান মহল, উত্তর বাজার,পুরাতন বাসস্ট্যান্ডে ছিন্নমূল, শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আবু হাসনাত বদরুল কবির, বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, সামসুল আলম শামস, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খান, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান আসিফ, হালুয়াঘাট উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক অনন্ত, আল আমিন, আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
উমর ফারুক আকাশ/এমআই

