Logo

সারাদেশ

কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে হেলপার নিহত

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১৮:৫১

অ
কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে হেলপার নিহত

কুষ্টিয়ায় এ্যাম্বুলেন্স-ট্রলির সংঘর্ষে হেলপার নিহত।

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় অনিক (১৮) নামের এক অ্যাম্বুলেন্স হেলপার নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (১৪ জুন) সকাল ৭টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনিক মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চারুলিয়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে। তিনি কুষ্টিয়ার একটি বেসরকারি এ্যাম্বুলেন্সে হেলপার হিসেবে কর্মরত ছিল।

কাকিলাদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাসির উদ্দিন জানান, সকালে কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি অ্যাম্বুলেন্স সদরপুর এলাকায় পৌঁছালে এর সামনের চাকা ফেটে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই হেলপার অনিকের মৃত্যু হয়। তবে অ্যাম্বুলেন্সে অন্য কোনো যাত্রী ছিল না।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, মূলত নিহত অনিক অ্যাম্বুলেন্সের হেলপার। চালক ভেতরে ঘুমিয়ে ছিলেন। অনিকই গাড়ি চালিয়ে মেহেরপুর যাচ্ছিলেন।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বাংলাদেশের খবরকে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সেই সঙ্গে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিও উদ্ধার করা হয়েছে।

এমবি

এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন