Logo

সারাদেশ

কক্সবাজারে কটেজ পল্লীতে অভিযানে ৪৮ তরুণ-তরুণী আটক

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১৭:১০

কক্সবাজারে কটেজ পল্লীতে অভিযানে ৪৮ তরুণ-তরুণী আটক

কক্সবাজারে কটেজ পল্লীতে অভিযান চালিয়ে ৪৮ জন তরুণ-তরুণীকে আটক। ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারে কটেজ পল্লীতে অভিযান চালিয়ে ৪৮ জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। 

শনিবার (১৪ জুন) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে শহরের লাইট হাউস এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক হওয়া ৪৮ জনের মধ্যে ৩৮ জন তরুণ ও ১০ জন তরুণী রয়েছেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে লাইট হাউস এলাকার কটেজ জোনে অসামাজিক কার্যকলাপ চলছিল বলে অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪৮ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক আবাসিক হোটেলে অভিযান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন