Logo

সারাদেশ

মির্জাপুরে জমি নিয়ে বিরোধে হামলায় নিহত ১

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১২:৪৪

অ
মির্জাপুরে জমি নিয়ে বিরোধে হামলায় নিহত ১

ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. রফিকুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ময়নাল মিয়াকে (৪৫) আটক করে পুলিশ।

সোমবার (১৬ জুন) সকাল ৯টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর হলিদ্রাচালা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত নায়েব মিয়ার ছেলে।

বিষয়টি বাংলাদেশের খবরকে নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রফিকুল ইসলাম তার বাড়ির পাশে নিজ জমিতে চারাগাছ রোপণ করছিলেন। এ সময় একই গ্রামের ময়নাল মিয়া জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে সকাল ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় রফিকুলকে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত ময়নাল মিয়াকে আটক করে। তিনি একই গ্রামের মৃত কাবেল মিয়ার ছেলে।

মির্জাপুর থানার ওসি রাশেদুল ইসলাম  বলেন, এ ঘটনায় ময়নাল মিয়াকে আটক করা হয়েছে। নিহতের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলার প্রস্তুতি চলছে।

রাব্বি ইসলাম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন