Logo

সারাদেশ

সোনারগাঁ আ.লীগের সভাপতি গ্রেপ্তার

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৬

অ
সোনারগাঁ আ.লীগের সভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

রোববার (৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তারা করা হয়।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করে বলেন, সোনারগাঁ থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি শামসুল ইসলাম ভূইয়া। এ মামলায় রোববার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।

সজীব হোসেন/এমজে 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন