Logo

সারাদেশ

খাগড়াছড়িতে ‘বাঁশঝাড়’ রেস্টুরেন্টে দুদকের অভিযান

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৯:০২

অ
খাগড়াছড়িতে ‘বাঁশঝাড়’ রেস্টুরেন্টে দুদকের অভিযান

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়িতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী তৃপ্তিশংকরের স্ত্রী কেমি চাকমার মালিকানাধীন ‘বাঁশঝাড়’ রেস্টুরেন্টে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সড়ক ও জনপদ বিভাগের (সওজ) জমিতে রেস্টুরেন্ট নির্মাণের অভিযোগে এ অভিযান পরিচালনা করে রাঙামাটি দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদের নেতৃত্বাধীন একটি দল।

দুদক কর্মকর্তা আহমেদ ফরহাদ বলেন, সওজের জমিতে রেস্টুরেন্ট নির্মাণের অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা মিলেছে।

রেস্টুরেন্ট মালিক কেমি চাকমা বলেন, ‘জমির দশ শতাংশ খরিদ করেছি, বাকি পাঁচ শতাংশ অন্যের দখল সত্ত্ব কিনে নিয়েছি।’

সওজের নির্বাহী প্রকৌশলী মাকসুদর রহমান বলেন, ‘জমিটি সওজের দাবি করে জেলা প্রশাসককে জানিয়েছি এবং মালিকপক্ষকে চিঠি দিয়েছি, তবে তারা সাড়া দেয়নি।’

দুদক সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি জেলায় এলজিইডিসহ ৭টি প্রকল্পে তদন্ত চালাবে সংস্থাটি। এর আগে তারা এলজিইডি কার্যালয় পরিদর্শন করে।

ছোটন বিশ্বাস/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশন

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন